ড. কামালের আসল চেহারা উন্মোচিত : জয়

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৪ এএম, ১৬ অক্টোবর ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি-জামায়াতের সঙ্গে জোট করে ড. কামাল হোসেন তার আসল চেহারা প্রকাশ করেছেন।
তিনি এক-এগারোর সেনাসমর্থিত সরকার কায়েমের পেছনের মূল ষড়যন্ত্রীদের একজন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ মন্তব্য করার পাশাপাশি ড. কামাল হোসেনকে নিয়ে একটি ব্যঙ্গচিত্রও প্রকাশ করেছেন জয়।

সোমবার (১৫ অক্টোবর) রাত ১১টার কিছু আগে দেওয়া ফেসবুকের ওই পোস্টে তিনি বলেন, ‘ড. কামালের জোটসঙ্গী বিএনপি ২০১৩-২০১৫ সালে আমাদের দেশের মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। আরেক জোটসঙ্গী জামায়াত মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের নিরীহ মানুষকে হত্যা-নির্যাতন করেছে।’

আপনার মতামত লিখুন :