নিজেদের মধ্যে দেশপ্রেম নেই বলে জঙ্গিবাদ সন্ত্রাসের উৎপত্তি হচ্ছে

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৫ এএম, ০৬ মার্চ ২০১৭

স্টাফ রির্পোটার : আমাদের মধ্যে দেশপ্রেম নেই বলে জঙ্গিবাদ সন্ত্রাসের উৎপত্তি হচ্ছে বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জঙ্গি নির্মূলে বাংলাদেশ সবচেয়ে সফল।

রবিবার সকাল ১১টায় কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ একদিনে আসেনি। আমাদের ২৩ বছরের সংগ্রামের ফসল মুক্তিযুদ্ধ। ‘ ৫২’ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ‘৭১’ পর্যন্ত সংগ্রামের মধ্যে দিয়ে অগ্নিঝরা মার্চে শুরু হয় মুক্তিযুদ্ধ।

তিনি বলেন, আমাদের জনগোষ্ঠীর একটি বড় অংশই নতুন প্রজন্ম। নতুন প্রজন্মের উদ্দেশে তিনি আরও বলেন, তোমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। যে শিশু জন্মের পর সঠিক ইতিহাস জানে না, সে শিশু সফল মানুষ হতে পারবে না।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একটিস গোষ্ঠি ধর্মের অপব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের সকলের সে দিকে সচেতন দৃষ্টি দিতে হবে, কেউ যেন ভুল পথে পা না বাড়ায়।

আপনার মতামত লিখুন :