আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা । প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক দুই

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২৪ পিএম, ০১ এপ্রিল ২০১৭

স্টাফ রির্পোটার : আগামীকাল (২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রবিবার সকাল দশটায় বাংলা প্রথম পত্র বিষয়ে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে কাল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দু’জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর বিভাগ। আজ শনিবার সকালে ডিবি থেকে এক এসএমএস বার্তায় এ তথ্য জানানো হয় ।

এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া সেন্টরের উপকমিশনার মাসুদুর রহমান।

উল্লেখ্য, রোববার (২ এপ্রিল) থেকে এবারের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ মে এবং ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়ে ২৫ মে শেষ হবে। এবার আট হাজার ৮৬৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।গত বছরের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে ৩৩১টি এবং কেন্দ্র বেড়েছে ৪৫টি। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার ৯৪২ জন। এবার বিদেশের সাতটি কেন্দ্রে ২৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

আপনার মতামত লিখুন :