অগ্নিদগ্ধদের দেখতে বার্ন ইউনিটে যাচ্ছেন প্রধানমন্ত্রী
চকবাজারে আগুনে দগ্ধ ও আহতদের খোঁজ-খবর নিতে আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ প্রধানমন্ত্রী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত রোগীদের খোঁজ-খবর নিতে যাবেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।
গত বুধবার সারা রাত জেগে থেকে আগুনের প্রতি মুহূর্তের খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। এ ছাড়া পরবর্তীতে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেয়ার জন্য তিনি নির্দেশ দেন।
বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে ২০১০ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডে ১২৪ জনের মৃত্যু হয়।



