একটি মহল না বুঝে জঙ্গি বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করছে- আইজিপি
স্টাফ রির্পোটার :>>> একটি গোষ্ঠী বুঝে না বুঝে সতর্ক কিংবা অসতর্কভাবে জঙ্গি বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
রোববার পুলিশ সদর দপ্তরে সিলেটে জঙ্গি বিরোধী অভিযানে নিহত দুই পুলিশ সদস্যের পরিবার ও আহত সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, তারা অসত্য তথ্য-উপাত্তবিহীন সম্পূর্ণ অনুমান নির্ভর মনগড়া মন্তব্য করে যাচ্ছেন। যখন আইন-শৃঙ্খলা বাহিনী প্রাণভয় তুচ্ছ করে জঙ্গিদের ধরার চেষ্টা করছে তখন এমন মন্তব্য নিন্দনীয়।
একেএম শহীদুল হক আরও বলেন, বুঝে না বুঝে এ রকম বিতর্কিত মন্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করবে। জঙ্গিবাদ দমনে এ ধরনের মন্তব্য পরিহার করার অনুরোধ জানান তিনি।



