কক্সবাজারের বন্ধ করতে হবে ইয়াবা ব্যবসা
স্টাপ রিপোট:>>>>>>
কক্সবাজারের বদনাম আছে। এখান থেকে নাকি সারা বাংলাদেশে ইয়াবা সাপ্লাই হয়। এটি বন্ধ করতে হবে। যেই জড়িত থাকুক ব্যবস্থা নিতে হবে। তাদের কোনো রেহাই নেই’’।
শনিবার (০৬ মে) বিকেলে কক্সবাজারের বঙ্গোপসাগরপাড়ের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এর আগে জনসভাস্থলের পাশে তিনি ১৬টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
হাসিনা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক রুখতে হবে। এ জন্য কাজ করতে হবে। জঙ্গিবাদ যেমন রুখে দেওয়া হচ্ছে, ঠিক তেমনি রুখতে হবে মাদক ব্যবসাও। কক্সবাজারের বদনাম আছে। এখান থেকে নাকি সারাদেশে ইয়াবা সাপ্লাই হয়। বন্ধ করতে হবে; যেই জড়িত থাকুক ব্যবস্থা নিতে হবে।
জড়িতদের রেহাই হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী সভাপতি বলেন, নৌকায় ভোট দিয়ে দেশ পেয়েছেন, উন্নয়ন-অগ্রগতি পেয়েছেন। আগামী যতো নির্বাচন আছে-মার্কা আছে- নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।



