অপকর্ম রুখতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই : ফখরুল ।

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৩ এএম, ০৭ মে ২০১৭

স্টাপ রিপোট:>>>>>>

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অগণতান্ত্রিক ভোটারবিহীন সরকারের সকল অপকর্ম রুখে দিতে গণতন্ত্রকামী দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।  শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি এ সব কথা বলেন।

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মশিউর রহমান এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আবদুল ওহাবসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের এবং জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক আরিফুল হক আনন্দসহ অঙ্গ সংগঠনের ৯ জন নেতাকর্মীকে বানোয়াট মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন,  ‘৫ জানুয়ারীর প্রহসণমূলক নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে গ্রেফতারের মাধ্যমে কারাগারে প্রেরণ করে ভয়াবহ দুঃশাসনের এক জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি হত্যা, গুম, অপহরণ ও নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দেশকে ভয়াবহ নৈরাজ্যময় করে তোলা হয়েছে।’

ঝিনাইদহ জেলা বিএনপির নেতাকর্মীদের মামলা কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠীর ধারাবাহিক নীতি-নৈতিকতা বিরোধী, নির্মম ও নিষ্ঠূর কর্মকাণ্ড থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও হাস্যকর মামলা দায়ের করে গ্রেফতারের মাধ্যমে তাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। বর্তমান অগণতান্ত্রিক ভোটারবিহীন সরকারের সকল অপকর্ম রুখে দিতে গণতন্ত্রকামী দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।’
অবিলম্বে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মশিউর রহমান, বিএনপি নেতা ও সাবেক এমপি আবদুল ওহাবসহ ২০০ জনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল হক আনন্দসহ অঙ্গ সংগঠনের ৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল।

আপনার মতামত লিখুন :