গাজীপুরে প্রকাশ্য দিবোলোকে ব্যবসায়িকে গুলি করে ৬৬ লাখ টাকা ছিনতাই
স্টাপ রিপোর্ট :>>>>>>
গাজীপুরে প্রকাশ্য দিবোলোকে ব্যস্ততম এলাকা থেকে এক গার্মেন্টস মালিককে গুলি করে ৬৬ লাখ টাকা নিয়ে গেছে দুুর্বৃত্তরা। রোববার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটনা ঘটে।
ছিনতাইকারিদের গুলিতে গুরুতর আহত গার্মেন্টসের এমডি মো. রবিউল ইসলামকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা ও গাড়ির চালক মোজাম্মেল হক।
গড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা থেকে শ্রমিকদের বেতনের ৬৬ লাখ টাকা তুলে নিজ প্রাইভেটকারযোগে টঙ্গী স্টেশন রোডের ‘আর এন করপোরেশন’ কারখানায় যাচ্ছিলেন ব্যবসায়ী রবিউল ইসলাম। ঢাকা-ময়মনসিংহ রোডের গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেল ও দুটি পিকআপ ওই ব্যবসায়ীর প্রাইভেট কারের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা প্রাইভেট কারটির গ্লাস ভেঙে ব্যবসায়ীকে ৩/৪ রাউন্ড গুলি করে প্রাইভেট কারের ভেতরে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এতে গাড়িতে থাকা কারখানার ক্যাশিয়ার ও প্রাইভেটকারচালক ভাঙা কাঁচের আঘাতে আহত হন।
গুলিবিদ্ধ ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং কারখানার ক্যাশিয়ার ও প্রাইভেটকারচালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই জাকির হোসেন জানান, পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



