আজ ভিডিও কনফারেন্সে মাধ্যমে খুলনা-বরিশাল বিভাগের খোঁজ নেবেন প্রধানমন্ত্রী
আজ রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় সরকারি বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন এবং বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস সম্পর্কিত খোঁজ-খবর নেবেন তিনি। কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
এর আগে গত রোববার (৫ এপ্রিল) ভিডিও কনফারেন্সে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩ জেলার করোনা সম্পর্কিত খোঁজ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



