মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর নেই !!
স্টাফ রির্পোটার :>>>> মোহনা টেলিভিশনের চেয়ারম্যান ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের বড় ছেলে জিয়াউদ্দিন আহমেদ মজুমদার জুয়েল মারা গেছেন।
প্রতিষ্ঠার হওয়ার পর থেকে জুয়েল তার বাবার মালিকানাধীন মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রহমান মোস্তাফিজ ঢাকাটাইমসকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
রহমান মোস্তাফিজ জানান, বানানীর বাসায় তিনি (জুয়েল) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বাদ আসর বনানীতে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।



