আহমদ শফীকে আনা হচ্ছে ঢাকায়

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৯ এএম, ০৬ জুন ২০১৭

জিএস নিউজ ডেস্ক:>>>>

বাংলাদেশ  হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হবে।

জানা গেছে, তাকে ঢাকার গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে ভর্তি করা হবে।আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘হুজুরের শারিরীক অবস্থার অবণতি হয়েছে। তার শ্বাস কষ্ট বেড়েছে। এখন কথা বলতে পারছেন না। নল দিয়ে খাওয়ানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রথমে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করার কথা ছিল। কিন্তু পরে ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আপনার মতামত লিখুন :