গুলশান ৫১ নম্বর সড়কের ফ্ল্যাটে যাচ্ছে মওদুদের মালামাল
স্টাফ রির্পোটার :>>>>
ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশান-২ এর ১৫৯ নম্বর বাড়িটি দখল মুক্ত করতে অভিযান চালাচ্ছে রাজউক। এরই মধ্যে বাসার ভেতর থেকে মালামাল বের করে আনা হয়েছে।
আর এসব মালামাল একটি ট্রাকে করে গুলশান-২ এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে (৫ম তলা) নেওয়া হচ্ছে। ওটা ব্যারিস্টার মওদুদের ফ্ল্যাট বলে জানা গেছে।
উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বুধবার (০৭ জুন) দুপুরে ওই বাড়িতে অভিযান শুরু করে রাউজক।
অভিযানের কিছুসময় পরেই বাড়ির সামনে হাজির হন ব্যারিস্টার মওদুদ আহমদ। অভিযানের এক পর্যায়ে তিনি গেটের সামনে অবস্থান নেন। পরে অভিযানের নেতৃত্ব দেওয়া রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান তাকে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। পরে গেট থেকে সরে পাশে অবস্থান নেয় মওদুদ।
তিনি জানান, গত তিন যুগ ধরে গুলশান-২ এর ১৫৯ নম্বর বাড়িটিতে বসবাস করছেন।
গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের বাড়িটি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন ৪ জুন (রোববার) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এরই পরিপ্রেক্ষিতে মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমেদের দখলে থাকা বাড়িটি দখলমুক্ত করতেহ অভিযান শুরু করে রাজউক।



