৪০টি দলকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেবে ইসি

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩০ পিএম, ০৭ জুন ২০১৭

স্টাফ রির্পোটার :>>>>

নির্বাচন কমিশনের নিবন্ধনে থাকা রাজনৈতিক দলগুলোকে বাৎসরিক আয়-ব্যয়ের হিসেব জমা দেওয়ার জন্য শিগগিরই চিঠি দেবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসি সূত্র জানায়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসেব নির্বাচন কমিশনে জমা দিতে ৪০টি নিবন্ধিত দলকে চিঠি দেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, জুন মাসের মধ্যে দলগুলোর মহাসচিব বরাবর এ চিঠি পাঠানো হবে।
নিয়ম অনুযায়ী প্রতিবেদনে অডিট কোম্পানি এবং দলের উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর বা সিলমোহরসহ নির্ধারিত ছকে আয়-ব্যয়ের হিসাব দিতে হয়। নিবন্ধিত কোনো দল পরপর তিন বছর ইসিতে তাদের আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ইসি চাইলে সেই দলের নিবন্ধন বাতিল করতে পারে।

আপনার মতামত লিখুন :