বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় জনগণ: মির্জা ফখরুল

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪৭ পিএম, ০৯ জুলাই ২০১৭

স্টাফ রির্পোটার :>>> আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদেরকে  কারাগারে বন্দি রেখে আর  আদালতের বারান্দায় ঘুরিয়ে  আপনারা মহা আনন্দে জনগণের ভোট লুট করে আবারও ক্ষমতায় আসবেন সে স্বপ্ন ভুলে যান। জনগণ পরিবর্তন চায়, বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।

রবিবার রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ পরিবর্তন চায়, এই সরকারের হাত থেকে মুক্তি চায়। তাই নির্বাচন হতে হবে। নির্বাচনের পরিবেশ তৈরি করুন, যেন সকল দল অংশগ্রহণ ও মানুষ ভোট দিতে পারে।’

গাজীপুর সিটি মেয়র এম এ মান্নানের বহিষ্কারের বিষয় উল্লেখ্য করে তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, তারা সন্ত্রাসীর মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা অনির্বাচিত বলেই নির্বাচিত মানুষকে ভয় পায়।’

এসময় তিনি দলের নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই সদস্য সংগ্রহ একদিকে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করবে অন্যদিকে সরকার পতনের পথকে ত্বরান্বিত করবে।

আপনার মতামত লিখুন :