আজ হুমায়ূন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী
স্টাফ রির্পোটার :>>>>
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৫ মৃত্যুবার্ষিকী আজ।যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ২০১৩ সালে ১৯ জুলাই তিনি মারা যান।এদিকে তার প্রয়াণ দিবস উপলক্ষ্যে দিনব্যাপী নানান কর্মসূচী নিয়ে পথযাত্রা শুরু করেছে হিমু পরিবহনের সদস্যরা।
ভোরে রাজধানীর শাহবাগ থেকে সংগঠনটির সদস্যরা গাজীপুরের নুহাশপল্লীর উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করেন।এসময় তারা জানান, যাত্রাপথে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিলি করা হবে লিফলেট। এরপর, প্রায়াত এই কথাসিত্যিকের সৃষ্টি নুহাশপল্লীতে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় পালন করা হবে নানা কর্মসূচী।



