টঙ্গীতে তুলার গুদামে আগুন
নিজস্ব প্রতিবেদক :>>>> গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মিলগেইট এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ আগস্ট) সকাল ৭টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, টঙ্গীর মিলগেট এলাকায় ৪টি ঝুট ও তুলার গুদামে আগুন লাগে।
আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ ভাবে নেভাতে কাজ করছে।
তবে তাৎক্ষণিক আগুন লাগা, ক্ষতির পরিমান ও হতাহতের খবর জানা যায়নি।



