আপিল স্থগিতের পর যা বললেন কাদের সিদ্দিকী

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন স্থগিত রেখেছেন নির্বাচন কমিশন (ইসি)।

 

আপিল শুনানি স্থগিত হওয়ার পর বঙ্গবীর কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আমি আমার কথা বলেছি।

নির্বাচন কমিশন মনে করেছে আমার বেশি কথা হবে। সে জন্য তারা আমার বক্তব্য সম্পূর্ণ শোনার জন্য সময় দিয়েছেন। এ জন্য আমি নির্বাচন কমিশনের আপিল বিভাগকে ধন্যবাদ জানাই।

কাদের সিদ্দিকী বলেন, এবারের নির্বাচন অন্যান্য বারের চেয়ে এবং অনেক নির্বাচনের চাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলাদা। জনগণ ও ভোটাররা ভোট দিতে চায়।

জনগন যাতে নিরাপদে ও সুন্দরভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে।

বঙ্গবীর আরও বলেন, আমার আপিল গ্রহণ (মনোনয়ন বৈধ) হলে ধন্যবাদ। আমার আপিল যদি গ্রহণ করা না হয়, আর নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় সে জন্যও ধন্যবাদ।

কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ এবং টাঙ্গাইল-৮ এই দুই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু ঋণখেলাপির অভিযোগে গত ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি লড়তে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী টাঙ্গাইল-৮ আসন থেকে প্রার্থী হয়েছেন।

আপনার মতামত লিখুন :