মির্জা আব্বাসের মনোনয়ন বৈধ ঘোষণা

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪২ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮

স্টাফ রিপোটার:>>>

মনোনয়ন ফিরে পেলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। শনিবার ইসির শুনানির পর তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র দাখিল করে বৈধতা পেয়েছিলেন। কিন্তু সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেন। আর এ আবেদনের শুনানিতে অংশ নিতে আব্বাসও ইসিতে আসেন।

শনিবার ইসির অস্থায়ী এজলাসে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের করা আপিলং ৪৪৪ শুনানি শেষে তার মনোনয়ন পত্র বহালের আদেশ দেয় নির্বাচন কমিশন।

শনিবার বিকালে মনোনয়ন ফিরে পেয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদাও। এর আগে তার মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে আপিল করেছিলেন তিনি।

নাজমুল হুদা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছিলেন। যদিও পরবর্তীতে নির্বাচন কমিশনে যে মনোনয়নপত্র তিনি দাখিল করেছেন, তাতে কোনো দলের নাম কিংবা স্বতন্ত্র প্রার্থী, কোনোটাই উল্লেখ করেননি। রিটার্নিং কর্মকর্তা এজন্যই তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। ব্যারিস্টার নাজমুল হুদা ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন।

বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী নাজমুল হুদা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পরে বিএনপি থেকে বেরিয়ে তিনি প্রথমে বিএনএফ গঠন করেন, ওই দলের কর্তৃত্ব হারানোর পর তিনি গঠন করেন তৃণমূল বিএনপি।

আপনার মতামত লিখুন :