শেষ সময়ের আপিলেও খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১৭ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>>

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনিটি আসনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

শনিবার (৮ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তৃতীয় দিনে আপিল শুনানি শেষে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করেছিল ইসি।

নিম্ন আদালতে দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের আবারও শুনানি করে ইসি। বিকালে শুনানি শেষে তিনটি আসনের মনোনয়নপত্র বাতিল করে ইসি।

খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তিন আসনের রিটার্নিং কর্মকর্তা খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে তাঁর পক্ষ থেকে নির্বাচন কমিশনে আপিল করা হয়।

আজ দুপুরে কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির একপর্যায়ে নির্বাচন কমিশন বলেন, এর ওপর আবার শুনানি হবে। এরপর সিদ্ধান্ত জানানো হবে।

গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন।

আপনার মতামত লিখুন :