ঐক্যফ্রন্টকে যে ১৯ আসন দিল বিএনপি
স্টাফ রির্পোটারঃ>>>>>>>>>
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল ড. কামাল হোসেনের গণফোরাম, আ স ম আবদুর রবের জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগকে মোট ১৯টি আসন দিয়েছে বিএনপি।
শনিবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের এ ঘোষণা দেয়া হয়।
তার মধ্যে গণফোরাম পেয়েছে ছয়টি আসন। এর মধ্যে ঢাকা-৭ আসনে দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ময়মনসিংহ-৮ এএইচএম খালেকুজ্জামান, হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া, পাবনা-১ অধ্যাপক আবু সায়িদ, মৌলভীবাজার-২ সুলতান মোহাম্মদ মনসুর ও কুড়িগ্রাম-২ মেজর জেনারেল (অব.) আমসা আমিন ধানের শীষ প্রতীকে লড়বেন।
নাগরিক ঐক্য পেয়েছে পাঁচটি আসন। এরমধ্যে দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এ ছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনে এসএম আকরাম, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ ও বরিশাল–৪ কেএম নুরুর রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
জেএসডি পেয়েছে পাঁচটি আসন। এরমধ্যে লক্ষ্মীপুর-৪ আসনে দলটির সভাপতি আ স ম আবদুর রব, কুমিল্লা-৪ দলটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, ঢাকা-১৮ সাংগঠনিক সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৩ ড. সাইফুল ইসলাম ও শরীয়তপুর-১ নুরুল ইসলাম ধানের শীষ প্রতীকে লড়বেন।
এ ছাড়া বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগকে দুটি দেয়া হয়েছে। বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলের পক্ষ হয়ে লড়বেন তার মেয়ে ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী (টাঙ্গাইল-৮)। অপর আসনটি টাঙ্গাইল-৪।



