আমাকেও মওদুদের মতো এক কাপড়ে বের করেছিলো
স্টাফ রির্পোটার :>>>>
ব্যারিস্টার মওদুদ আহমদের মতো আমাকেও এই সরকার এক কাপড়ে বাড়ি থেকে বের করেছিলো বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার ( ০৭ জুন) সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) অ্যাসোসিয়শন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খালেদা জিয়া বলেন, মওদুদ দীর্ঘ ৩৬ বছর ধরে ওই বাড়িতে বসবাস করছেন। আজ তাকে এই সরকার জোর করে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, আমিও দীর্ঘ ৪০ বছর ধরে ক্যান্টনমেন্টের বাসভবনে বসবাস করেছি কিন্তু মওদুদের মতো আমাকেও এই সরকার এক কাপড়ে বের করেছিলো। এই অত্যাচার আল্লাহ সইবে না। জনগণ একদিন অবশ্যই তাদেরও এক কাপড়ে বাড়ি থেকে বের করবে।
বিস্তারিত জানতে চোখ রাখুন জিএস নিউজ ২৪ এ…



