‘মওদুদের বাড়ি অন্যায়ভাবে দখল করা হয়েছে’

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৭ পিএম, ০৭ জুন ২০১৭

স্টাফ রির্পোটার :>>>>

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে ‘অন্যায়ভাবে বাড়ি থেকে উচ্ছেদ’ করেছে সরকার- এমন অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে গুলশান এভিনিউয়ের ১৫৯ নং বাড়ির সামনে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন । এর আগে রাজধানীর বসুন্ধরায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর আয়োজিত ইফতার শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে মওদুদ আহমদের বাসার সামনে আসেন।
এ সময় মওদুদ গুলশান এভিনিউয়ের ১৫৯ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। খালেদা জিয়া নেমে তার সাথে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত জানেন। তিনি মালামাল কোথায়-কীভাবে রাখা হচ্ছে সেই খোঁজ-খবরও নেন। খালেদা জিয়া প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থান করেন।
এ সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মাহবুব হোসেন, রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেব বিএনপির একজন সিনিয়র নেতা। তাকে হয়রানি করবার জন্যে, তাকে ক্ষতিগ্রস্ত করার জন্যে, প্রতিহিংসামূলকভাবে তাকে বাড়ি থেকে বের করা হয়েছে। তার ফার্নিচার ও ওষুধ নেয়ারও সময় দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘উনি ভীষন অসুস্থ, তাকে প্রতিদিন ২২টা ওষুধ খেতে হয়।

আপনার মতামত লিখুন :