‘নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আ’লীগ সরকারকে দাঁতভাঙ্গা জবাব দেবে’

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪৬ এএম, ০৭ জুন ২০১৭

জি এস নিউজ ডেস্কঃ>>>

নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আওয়ামী লীগকে দাঁতভাঙ্গা জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট।
এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।
আওয়ামী লীগ সরকার হ্যাটট্রিক জয় করবে বলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। তারা জনবিছিন্ন হয়ে পড়েছে। সহায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে ৩০টি আসনেরও বেশি তারা পাবে না। তাই একেক সময় একেক ধরণের কথা বলে যাচ্ছে।’
‘দেশে এখন আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার নেই’ এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সংখ্যালঘুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। তাই এবার নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে এবং সকল দলের অংশগ্রহণের মাধ্যমে।’

আপনার মতামত লিখুন :