বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন:তোফায়েল

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২০ পিএম, ১০ জুন ২০১৭

স্টাফ রির্পোটার :>>>>বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারত, সিঙ্গাপুর, অষ্ট্রেলিয়া, যুক্তরাজ্য, আমেরিকা সব যায়গায় ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হয় এবং আমাদের সংবিধানও তাই বলে। সুতরাং বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সরকার নির্বাচনকালীন সরকার হবে এবং নির্বাচন কমিশনকে সবধরনের সহায়তা দেবে।

 শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে কর্মীসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা আশাকরি আগামী নির্বাচনে বিএনপি আসবে। কারণ বিএনপি ২০১৪ সালে যে ভুল করেছে সে ভুল আর করবে বলে আমার মনে হয় না। তারা যদি নির্বাচনে না আসে ক্ষতি তাদের হবে। তবে আমার বিশ্বাস বিএনপি নির্বাচনে আসবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

পরে মন্ত্রী সদর উপজেলার ভেলুমিয়া-গুচ্ছগ্রাম সড়ক উন্নয়ন প্রকল্প, গজারিয়া বাজার উন্নয়ন প্রকল্প, মধ্য চরকালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুইংগার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধনসহ দক্ষিণ দিঘলদি ইউনিয়নের বিভিন্ন সড়ক নির্মাণ কাজ পরিদর্শণ করেন।

আপনার মতামত লিখুন :