জনগণের কাছে বঞ্চনার বাজেট গ্রহণযোগ্য নয়: বিএনপি

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৮ পিএম, ১১ জুন ২০১৭

স্টাফ রির্পোটার :>>>>

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘বঞ্চনার বাজেট’ এবং এ বাজেট জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে বিএনপি। সংসদের বাইরে থাকা প্রধান এ রাজনৈতিক দলটি মনে করে, ‘জনগণের কাছে সরকারের কোনও দায়বদ্ধতা নেই বলেই এই বঞ্চনার বাজেট জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।’ রবিবার (১১ জুন) সকালে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভাবেই দলের অবস্থান ব্যক্ত করেন।

ফখরুল বলেন, ‘জনগণের প্রতিনিধিত্বহীন পার্লামেন্টে যেখানে কোনও জবাবদিহিতা নেই, সেই পার্লামেন্টে এই বাজেট পেশ করা হয়েছে। এখানে সরকারের দায় কোথায়?’

বিএনপির মহাসচিব বলেন, ‘চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেটে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকার ঘাটতি দেখিয়ে যে বিরাট আকারের বাজেট- এই বাজেটের অর্থ কী? এটা নিছক বিরাট-অংকের-বাজেট প্রচারণার ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়। এই বাজেট মানুষকে বোকা বানানোর বাজেট, এ বাজেট প্রতারণার বাজেট। একজন অর্থনীতিবিদের মতে, ঘাটতি বাজেটের অর্থ পাওয়া যাবে কি না তা গুরুত্বপূর্ণ নয়। কেননা মূল বাজেটই তো হবে না।’

আপনার মতামত লিখুন :