পালানোর পথ খুঁজে পেতে বিএনপির সঙ্গে যোগাযোগ করুন: আ.লীগকে আব্বাস

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪০ পিএম, ১৩ জুন ২০১৭

স্টাফ রির্পোটার :>>>>

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, যদি আপনারা পালানোর পথ খুঁজতে চান, তাহলে বিএনপির সঙ্গে যোগাযোগ করুন। বিএনপি আপনাদের পালানোর পথ খুঁজে বের করে দেবে।

দেশপ্রেমিক ফোরামের আয়োজনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে সোমবার দুপুরে ঢাকা রির্পোটার্স ইউনিটিতে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, সময় ফুরিয়ে এসেছে আর ক্ষমতায় থাকা যাবেনা জেনেই সরকারের মন্ত্রী-এমপিদের মধ্যে ‘পালাই পালাই ভাব’ দেখা দিয়েছে।
মির্জা আব্বাস আরো বলেন, আওয়ামী লীগকে আসলেই পালাতে হবে। কারণ, সামনে বিএনপির যে আন্দোলন আসছে, সেই আন্দোলনের ধাক্কা সামাল দেয়া আওয়ামী লীগের দ্বারা সম্ভব হবে না।

যথাযথ নির্বাচনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, গুম-খুন-গ্রেপ্তার প্রক্রিয়া বিএনপির কাছে এখন অকেজো হয়ে গেছে। একটি কথা স্পষ্ট প্রতিটি কাজের জবাবদিহি এই সরকারকে করতে হবে। তাই আগামী দিনে একটি যথাযথ নির্বাচনের উদ্যোগ নিন। অন্যথায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দেশের জনগণ সরকারকে বাধ্য করবে।

দেশ প্রেমিক ফোরামের উপদেষ্টা অ্যালবার্ট পি কস্টার সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :