মাথা নত করলেন, একই সাথে ক্ষমাও চাইলেন বিরাট কোহলি

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫২ এএম, ০৯ মে ২০১৭

স্টাফ রির্পোটার: মাথা নত করেছেন বিরাট কোহলি। অতপর ক্ষমাও চেয়েছেন তিনি। টি টোয়েন্টি ক্রিকেটের বড় বড় সব তারকায় ঠাসা দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এবারের আইপিএল পারফরম্যান্স যাচ্ছে তাই। ১৩ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে বিরাট কোহলি, ক্রিস গেইল, ডি ভিলিয়ার্সের দল।

অথচ এই তিনজনই বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত। অনিশ্চয়তার খেলা ক্রিকেট সব সময় তারকা তকমা দিয়ে চলে না সেটি আবারো প্রমাণিত হলো এবারের আইপিএলে। তাইতে ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আরসিবির অধিনায়ক বিরাট কোহলি।

সামর্থ অনুযায়ি ফল আনতে না পেরে হতাশ বিরটা আজ রোববার এক টুইটার বার্তায় লিখেছেন, ‘নিঃশর্ত ভালোবাসা ও সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ। দুঃখিত আমরা আমাদের মান অনুযায়ি খেলতে পারিনি’।

আপনার মতামত লিখুন :