কতটা ফোর জি সেবা পাচ্ছেন বাংলাদেশে গ্রাহকরা?

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোন অপারেটররা ফোর জি সেবা চালু করলেও তা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন অনেক গ্রাহক। অনেক স্থানেই ফোরজি নেটওয়ার্ক না থাকা কিংবা থাকলেও তা ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে মোবাইল অপারেটররা বলছে, এই সমস্যা সাময়িক।

বাংলাদেশে গত ১৯শে ফেব্রুয়ারি আনুঠানিকভাবে চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ প্রযুক্তি বা ফোরজি সেবা চালু করে ৩টি মোবাইল ফোন অপারেটর।

এ নিয়ে গ্রাহকদের অবহিত করতে নানারকম বিজ্ঞাপনও দিচ্ছে মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক। কিন্তু বাস্তবে গ্রাহকরা কতটা পাচ্ছেন এই সেবা?

ফোরজি চালুর শুরু থেকেই দেশের ৬৪টি জেলার শহরগুলোতে এই সেবা পাওয়া যাচ্ছে বলে ঘোষণা দেয় রবি।

গত শনিবার ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ শহরে গিয়ে দেখা যায় সেখানে এখনো রবির ফোরজি নেটওয়ার্ক পাচ্ছেন না গ্রাহকরা।

শহরের ২ নং রেলগেট এলাকায় রবির কাস্টমার কেয়ার সেন্টারে ফোরজি সিম নিতে এসেছেন জাহাঙ্গীর আলম।

নতুন সিম সংগ্রহ করার পর সেটি তিনি তার ফোরজি উপযোগী হ্যান্ডসেটে প্রবেশ করালেও ফোরজি নেটওয়ার্ক পাচ্ছিলেন না।

তিনি বিবিসিকে বলছিলেন, “নারায়ণগঞ্জে ফোরজি চালু হয়েছে এরকম ঘোষণা শুনেই সিম কিনলাম। কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। কাস্টমার কেয়ারের লোকজন বলছে আপাতত: থ্রিজিতেই চালাতে হবে।”

আরেকজন গ্রাহক বলছিলেন, “এইখানে তো ফোরজি ফেইল করছে, নেটওয়ার্ক শো করে না। থ্রিজির মতোই ভিডিও দেখতে গেলে আটকে যাচ্ছে।”

আপনার মতামত লিখুন :