কি নিয়ে ভাবছেন? স্ক্রিনে দেখা যাবে সেই চিত্র

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

নিজস্ব প্রতিনিধি :

মন পড়ে ফেলা বিষয়টা নেহাতই কাল্পনিক একটি বিষয় । আসলেই কি তা সম্ভব? এই প্রশ্নকেই চ্যালেঞ্জ ছুঁডে দিচ্ছে আধুনিক প্রযুক্তি। নয়া এই প্রযুক্তিতে, কাকে নিয়ে আপনি ভাবছেন সেটা ও বলে দেওয়া যাবে খুব সহজেই। তাঁর ছবিটা হয়ে উঠবে স্পষ্ট ।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউনিভার্সিটি অফ টরন্টো স্কারবরো-র গবেষক ড্যান নেম্রোদফ, এমন এক ধরনের পদ্ধতি আবিষ্কার করেছেন। আর এই পদ্ধতিতে একজন মানুষ কার কথা চিন্তা করছেন কি নিয়ে চিন্তা করছেন, তা বোঝা যাবে খুব অনায়াসেই। এই প্রযুক্তির নাম ইলেক্ট্রোএনকেফ্যালোগ্রাফি।

গবেষক ড্যান এর মতে, ”আমরা যখন কিছু একটা দেখি, তার একটা ছবি তৈরি করে পেলে আমাদের মস্তিষ্ক। ইইজি-র (ইলেক্ট্রোএনকেফ্যালোগ্রাফি) সাহায্যে সেই ছবির একটি সঠিক চিত্র ধরা যায়।” গবেষক ও তাঁর টিম সম্প্রতি এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন যা ‘মাইন্ড রিড’ করতে পারবে। ব্রেন ওয়েভ বিশ্লেষণ করে, সেই পদ্ধতি সৃষ্টি করে ভাবনায় থাকা মানুষটির মুখাবয়ব। বৈজ্ঞানিক জার্নাল ‘ইনিউরো’-তে প্রকাশিত হয়েছে এই গবেষণার কথা। এবং বিজ্ঞানের ভাষায় সেখানে বলা হয়েছে যে, ‘মেন্টাল ইমপ্রেশন’-কে ‘ডিজিটালি রিক্রিয়েট’ করেই এই ছবি পাওয়া যায়।

আরও জানানো হয়েছে, এটি নেহাতই একটা আউটলাইন নয়। এই প্রযুক্তিতে মানুষের একেবারে গোটা মুখটাই এঁকে ফেলা সম্ভব।

আপনার মতামত লিখুন :