টাইপের দিন শেষ, শুধু মুখে বলেও দেয়া যাবে ফেসবুক স্ট্যাটাস
স্টাফ রিপোর্টারঃ>>>
পরীক্ষামূলকভাবে নতুন একটি ফিচার চালু করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। স্ট্যাটাস দেয়ার ক্ষেত্রে ‘অ্যাড ভয়েস ক্লিপ’ নামের এ ফিচারটি ফেইসবুক ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিবে বলে ধারণা করা হচ্ছে। শুরুতে ফিচারটি পরীক্ষা করার জন্যে ভারতকে বেছে নিয়েছে ফেইসবুক । দেশটির কিছু প্রাহক নতুন এই ফিচারটি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।
নতুন এই ফিচারটি ফেসবুকের স্ট্যাটাস লেখার স্থান ‘কম্পোজার মেনুতে’ দেখা যাবে। এটির মাধ্যমে ব্যবহারকারীরা স্বল্পদৈর্ঘ্যের অডিও ক্লিপ রেকর্ড করে তা স্ট্যাটাস হিসেবে পোস্ট করতে পারবেনখুব সহজে।
এই বিষয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের খবরে বলা হয়, ব্যবহারকারীদের সুবিধার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরণের ফিচার নিয়ে আসছে ফেসবুক। মানুষকে আরও আকৃষ্ট করতে এবার ভয়েস ফিচার নিয়ে এসেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
পৃথিবীর বিভিন্ন দেশে বেশ জনপ্রিয় এই ফেসবুক। বিভিন্ন দেশের ব্যবহারকারীরা নানা ভাষায় স্ট্যাটাস পোস্ট করে থাকেন। ভয়েস ফিচারটি চালু হলে কথা রেকর্ড করেই স্ট্যাটাস দেয়া যাবে। ফলে ব্যবহারকারীরা টাইপ করার বাধা থেকে অনেকাংশে নিস্তার পারেন।
ফেসবুকের এক মুখপাত্র জানান, ‘নতুন ফিচারের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা বন্ধু ও পরিবারের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারেন। এ বিষয়ে সাহায্য করতে আমরা কাজ করছি। তারই অংশ হিসেবে ‘ভয়েস ক্লিপ’ যুক্ত হচ্ছে।’ তবে ফিচারটি সব দেশের ব্যবহারকারীর জন্য কবে নাগাদ চালু করা হবে, এই বিষয়টি এখনো স্পষ্ট করেনি ফেসবুক কর্তৃপক্ষ।



