অবশেষে বাংলাদেশে চুড়ান্ত অনুমোদন পেলো পেপল( Paypal)!

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৫৯ পিএম, ২১ মার্চ ২০১৭

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শিগগিরই দেশে চালু হচ্ছে অর্থ পরিশোধের জনপ্রিয় অনলাইন মাধ্যম পেপাল।

ফ্রিল্যান্সারসহ প্রতিদিন আন্তর্জাতিক লেনদেনকারীদের বহুল প্রত্যাশিত এই সুবিধার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংককে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট।

নির্দেশনা সুত্রে জানা গেছে, ইতোপূর্বেই পেপালের সঙ্গে সোনালীর এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়। সোমবার (২০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিপত্র সোনালী ব্যাংকে এসে পৌঁছেছে। এতে তারা অনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারছে।

এদিকে, সোমবার সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় সূত্রে  জানিয়েছে,  সব আনুষ্ঠানিক শেষ করতে আরো কিছু দিন সময় লাগতে পারে।

বাংলাদেশ পেপল সেবা চালুর বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গণমাধ্যমকে বলেছিলেন, ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি পেপলকে বাংলাদেশে নিয়ে আসা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব  ওয়াজেদ জয়ের নেতৃত্বে ও তত্ত্বাবধানে আমরা দীর্ঘদিন ধরে পেপলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। আমরা আশাবাদী কিছুদিনের মধ্যে হয়তো একটা সুখবর দিতে পারবো।

আজ সোমবার দুপুরে যুগ্ম-সচিব মাহবুব কবির মিলন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ” পেপাল পেপাল। স্বাধীনতার মাসে বিজয়ের খবর। পেপাল এসে গেল। আজ সব কমপ্লিট হয়ে গেল। এখন শুধু গ্র্যান্ড ওপেনিং। আমরা চাই তা এই মাসেই হোক। শুরু হোক স্বাধীনতার মাসে নতুন বিজয়ের অভিযাত্রা।”

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পেপলের ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তখন পেপাল জানিয়েছিল, তারা বাংলাদেশ কার্যক্রম চালুর বিষয়ে নিজেদের অভ্যন্তরীণ পর্যালোচনা ও বাংলাদেশে ব্যবসায়িক সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখবে।

এর আগে গতবছর সোনালী ব্যাংক ও পেপালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও চালু হয়নি পেপাল। তবে এবার কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় সোনালী ব্যাংকের তত্ত্বাবধানে সব আনুষ্ঠানিকতার পর পেপাল চালু হলে বিড়ম্বনা ছাড়াই আন্তর্জাতিক লেনদেন করা যাবে। বিশেষ করে আরও সহজ হবে প্রবাসীদের রেমিটেন্স সরবরাহ।

আপনার মতামত লিখুন :