গুগলের নতুন অ্যাপস ছোটদের জন্য
প্রযুক্তি ডেস্কঃ ১৩ বছরের নিচের বাচ্চাদের গুগল অ্যাকাউন্ট ব্যবহারের জন্য ‘ফ্যামিলি লিংক’ নামে নতুন অ্যাপ এনেছে গুগল।
এই অ্যাপে শিশুদের অ্যাকাউন্টে বাবা-মায়ের পুরো নিয়ন্ত্রণ থাকবে। যেহেতু এ অ্যাপে বাবা-মায়ের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে, তাই তারা তাদের বাচ্চারা কোন ধরনের অ্যাপ ব্যবহার করছে, তা জানতে পারবে এবং কতসময় তারা ডিভাইসের পেছনে খরচ করছে, তাও জানা যাবে। এ ছাড়াও অভিভাবকরা চাইলে এটি দূর থেকে লকও করতে পারবেন।অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অ্যান্ড্রয়েড ন্যুগাট ডিভাইসটি লাগবে। এরপর ‘ফ্যামিলি লিংক’ ডাউনলোড করে অ্যাপের মাধ্যমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।



