ভাঁজযোগ্য ফোন আনলো স্যামসাং

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

স্যামসাং শুধু গ্যালাক্সি এস সিরিজের ফোন আনেনি, ভাঁজযোগ্য ফোনও এনেছে। ফোনটির নাম দেওয়া হয়েছে গ্যালাক্সি ফোল্ড।

ভাঁজ করা অবস্থায় এটি ৪ দশমিক ৬ ইঞ্চি এবং তা মেলে ধরলে ৭ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লেতে পরিণত হবে। এতে থাকবে ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সামনে থাকবে ১০ ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

এতে থাকবে ১২ জিবি র‌্যাম। স্টোরেজ থাকবে ৫১২ জিবি। তবে এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ নেই। দুটি স্ক্রিনের জন্য আলাদা দুটি ব্যাটারি ব্যাকআপ দেবে। একটি ব্যাটারির শক্তি হবে ৪২৭৫ এমএএইচ ও অন্য ব্যাটারির শক্তি হবে ৪৩৮০ এমএএইচ।

প্রসেসরও থাকবে দু ধরণের। উত্তর আমেরিকা, লাটিন আমেরিকা, হংকং, চীন ও জাপানের যে ফোল্ডেবল ফোন আসবে তাতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। বাদ বাকি দেশগুলোর বাসিন্দারা এতে পাবেন এক্সিনস ৯৮২০।

অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড পাইয়ের রিডিজাইনড ভার্সন ওয়ান ইউআই।

ফোনটি বাজারে পাওয়া যাবে আগামী ২৬ এপ্রিল থেকে। গ্যালাক্সি ফোল্ডের দাম ধরা হয়েছে ১৯৮০ ডলার (১ লাখ ৬৪ হাজার টাকা)। ফোনটি পাওয়া যাবে কসমস ব্ল্যাক, স্পেস সিলভার, মার্টিয়ান গ্রিন ও অ্যাস্ট্রো ব্লু রঙে।

আপনার মতামত লিখুন :