বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যায় দ্বিতীয় ঢাকা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০১ পিএম, ১৫ এপ্রিল ২০১৭
Novi Sad, Serbia - October 6, 2014: User holding an IPad with Facebook on screen

 অনলাইন সংস্করণ>>>

ফেসবুক ব্যবহারকারীর দিক থেকে মেগাসিটি ঢাকা বিশ্বের শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এপ্রিলে প্রকাশিত এই প্রতিবেদনে দুই কোটি ২০ লাখ সক্রিয় ফেসবুক ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বাংলাদেশের রাজধানীতে প্রায় দেড় কোটি জনসংখ্যার বাস হলেও সিটি করপোরেশনের আশপাশের এলাকার ফেসবুক ব্যবহারকারীদেরও এই হিসাবে রাখা হয়েছে।

ইন্টারনেট ব্যবহারের ওপর ‘উই আর সোশ্যাল’ এবং ‘হোটস্যুট’ নামে দুটি ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানের করা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১৬ সালে ফেসবুক ব্যবহারের ওপর এসব প্রতিবেদন করা হলেও ২০১৭ সালে প্রকাশিত প্রতিবেদনগুলোর ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘ডিজিটাল ইন ২০১৭’।

আপনার মতামত লিখুন :