২৭০ কোটি মার্কিন ডলার জরিমানা গুগলের
অনলাইন রিপোর্ট :>>>>>
অ্যান্টি ট্রাস্ট মামলায় সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল এবার রেকর্ড জরিমানার কবলে পড়েছে। ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, গুগলকে ২৭০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কম্পিটিশন কমিশন।ইইউ নিয়ন্ত্রকরা বলছে, কম্প্যারিজন শপিং সার্ভিসে কারসাজির মাধ্যমে নিজেদের পণ্য সার্চ রেজাল্টের ওপরের দিকে অনৈতিকভাবে প্রদর্শনের দায়ে গুগলকে এই রেকর্ড জরিমানা গুনতে হচ্ছে। গুগলের সাত বছরের কর্মপদ্ধতি পরীক্ষা করে এ জরিমানা করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগী কমিশনার মার্গারেট ওয়েস্টগার জানিয়েছেন, গুগল যা করেছে তা ইইউ অ্যান্টিট্রাস্টের নিয়ম অনুযায়ী অবৈধ।ইইউ আরো জানায়, গুগলকে ৯০ দিনের মধ্যে এই জরিমানার অর্থ প্রদান করতে হবে। না করলে জরিমানা আরো বাড়তে পারে।যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে এক ডজনের বেশি অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে নামে ইইউ। এতে গুগলের বিরুদ্ধে মনোপলি বা প্রতিদ্বন্দ্বীদের সেবা বন্ধ করে একচেটিয়া অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ করা হয়।এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে গুগল কিছু না বললেও মার্কিন একটি ফার্ম জানিয়েছে গুগল চাইলে এ রায়ের বিরুদ্ধে



