ফেনীতে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪৪ পিএম, ০৬ জানুয়ারি ২০১৭

ফেনী প্রতিনিধি :: ফেনী জেলা শহরের পিটিআই স্কুল মাঠে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। ৬ জানুয়ারি শুক্রবার বিকালে ফেনীর জেলা প্রশাসক আমিন উল আহসান প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

 

অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ানের পরিচলনায় সভায় বক্তব্য রাখেন- ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম প্রমুখ।

 

এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজের ৫০টি স্টল দেয়া হয়েছে।

 

জেলা প্রশাসক আমিন উল আহসান বলেছেন, আজ দেশ তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ ডিজিটালে রূপান্তরিত হচ্ছে। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।

আপনার মতামত লিখুন :