লিফটে আটকা পড়ে শান্তিনগরে শিশুর মৃত্যু

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৪ পিএম, ৩০ মার্চ ২০১৮

রাজধানীর শান্তিনগরে একটি বহুতল ভবনের লিফটে আটকা পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম আলবিরা রহমান।

বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সে ওখানেই মারা যায়।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে লিফটি নষ্ট ছিল। কর্তৃপক্ষ লিফট মেরামত কিংবা এদিকে তাদের নজর ছিল না, যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ওই ভবনে আরো ছয়টি লিফট আছে, যেগুলোও অনেক ঝুঁকিপূর্ণ।

তবে ওই বহুতল ভবনের ফ্লাট মালিক সমিতি বলছেন, দুর্ঘটনাকবলিত লিফটি একমাস আগেও সার্ভিসিং করা হয়েছে। এবং প্রতিটি লিফটই ঠিকমতো সার্ভিসিং করা হয়। এই দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।

আপনার মতামত লিখুন :