ফেনীতে আগুনে পুড়িয়ে শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত গৃহকর্তী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি:>>>
ফেনী শহেরর বিরিঞ্চিতে আগুনে পুড়িয়ে শিশু আমেনাকে (১০) নির্যাতনের ঘটনায় অভিযুক্ত গৃহকর্তী আফরোজা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) ভোরে ফেনী সদরের ধলিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, আফরোজা অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলেও জানায় পুলিশ।



