দাগনভূঞা বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের
দাগনভূঞা প্রতিনিধি:>>>
ফেনীর দাগনভূঞা উপজেলার আমিরগাঁওয়ে শনিবার সন্ধ্যায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফেনী-লক্ষ্মীপুর-রায়পুর সড়কের আমিরগাঁওয়ে সন্ধ্যা ছয়টার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলে নিহত হন। আহত হন অন্তত অর্ধশত । খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, বাসের চালক মো. হানিফ (৬৩) ও যাত্রী ভোলার আবুল কালাম (৪০)।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।



