ফেনীতে ১কেজি গাঁজাসহ যুবক আটক 

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ইলিয়াছ সুমন  : ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ মো: রুবেল (২৮) নামে ১ যুবককে আটক করা হয়েছে।
২০ ফেব্রুয়ারী দুপুরে  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম তাকে আটক করে। এসময় রুবেলের সহযোগী জাকির হোসেনের ছেলে মো: তারেক (৩০) পালিয়ে যায়।
আটককৃত মো: রুবেল কালিদহ ইউনিয়নের লালপোল এলাকার মো: দুলালের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আবদুল হামিদ জানান, গোপন সংবাদে মাদক সরবরাহের খবর পেয়ে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি রেইডিং টিম লালপোল বেদে পল্লীর মাদকের আস্থানায় অভিযান চালিয়ে গাঁজাসহ রুবেলকে আটক করতে স্বক্ষম হলে অপর সহযোগী পালিয়ে যায়। জানা গেছে রুবেল, তারেক সহ একটি চক্র দীর্ঘ দিন বেদে পল্লীতে মাদক বিক্রি করে আসছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে আটককৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :