ওয়ালটনে ২৮০জন নিয়োগ
ওয়ালটন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমে তিন পদে ২৮০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে টেকনিশিয়ান (রেফ্রিজারেটর) পদে ১০০জন, টেকনিশিয়ান (এসি) পদে ৮০জন এবং ড্রাইভার পদে ১০০ জন।
ড্রাইভার পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম:
প্রার্থীদের জীবনবৃত্তান্ত, ১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদনপত্র পাঠাতে হবে “অতিরিক্ত পরিচালক, পলিসি, এইচআরএম এন্ড এডমিন বিভাগ, ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, আলম মঞ্জিল, ৩৩, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯” ঠিকানায়। অথবা ইমেইল করতে হবে jobs_wsms@waltonbd.com ঠিকানায়। আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ।



