রাশিয়া বিশ্বকাপ উপলক্ষে বিদেশি পতাকা উড়ানো বন্ধে হাইকোর্টে রিট

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৭ এএম, ২৯ মে ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>

দরজায় এসে দাডিয়েছে রাশিয়া বিশ্বকাপ। বিশ্বকাপের উন্মাদনায় প্রতিটি দলের সমর্থকরা প্রিয় দলের পতাকা ও জার্সি  কিনার জন্য ব্যস্ত। কেউ জার্সি কিনে গায়ে দিচ্ছে আবার কেউ প্রিয় দলের পতাকা উড়াচ্ছে নিজ বাসার ছাদে, গাড়ির সামনে, ঘরের উপরে বা গাছের ডালে। তবে এই বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকা উড়ানো বন্ধের জন্য হাইকোর্টে একটি রিট করা হয়েছে। এই রিটটি করেছেন মুহাম্মদ নুরুল আমিন নামে এক মুক্তিযোদ্ধা। এই রিটের আবেদনটি শুনানি হবে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত বেঞ্চে।

 

 

এদিকে রিটের পক্ষের আইনজীবী বলেন, অতীতে লক্ষ্য করা গেছে ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশের বিভিন্নস্থানে ও বাসের ছাদে সমর্থকেরা যার যার দলের পতাকা উত্তোলন করেন। কিন্তু বাংলাদেশের পতাকা বিধিমালা ১৯৭২-এর বিধান অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশনসমূহ ছাড়া অন্য কোন স্থানে অন্য কোন দেশের পতাকা উত্তোলন করতে হলে অবশ্যই বাংলাদেশ সরকারের বিশেষ অনুমোদন গ্রহণ করতে হবে। সেই বিধান লঙ্ঘন করে বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে বিদশি পতাকা যেখানে সেখানে উত্তোলন করা হয়।

 

 

রিটে বিশ্বকাপ ফুটবল চলাকালে বাংলাদেশ সরকারের বিনা অনুমোদনে কোনো প্রকারে অন্য দেশের পতাকা উত্তোলন নিষিদ্ধ করে স্বরাষ্ট্র সচিবকে একটি নির্দেশনা জারির আবেদন জানানো হয়।

আপনার মতামত লিখুন :