কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন ঐক্যফ্রন্ট্রের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের।

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৭ পিএম, ২৮ অক্টোবর ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>>>>

কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্ট্রের নেতা ব্যারিস্টার মইনুল হোসেন। রোববার বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রবিবার (২৮ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ আবেদন করেন।

এর আগে গত ২২ অক্টোবর রংপুরের মানহানির মামলায় মইনুল হোসেনকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রবের উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৩ অক্টোবর ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে তাকে সাধারণ বন্দী হিসেবে রাখা হয়েছে।

গত ১৬ অক্টোবর মধ্যরাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন মহিলা’ বলে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। এ ঘটনায় রংপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন রংপুর নগরীর মুলাটোল মহল্লার বাসিন্দা মানবাধিকারকর্মী মিলি মায়া। আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা মামলাটি গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :