খালেদা জিয়ার আপিল খারিজ । রায় হতে পারে আজ।

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৯ পিএম, ২৯ অক্টোবর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>>>

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারিক কার্যক্রম চালানোর আদেশ বাতিল চেয়ে করা আবেদনের ওপর আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ আপিলটি খারিজ করে নিষ্পত্তি করেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের এ রায়ের ফলে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করতে কোনো আইনগত বাধা নেই। আজ এ মামলার রায় হতে পারে।

বিচারিক আদালতে এই মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য রয়েছে।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালত চত্বরের আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

খালেদা জিয়া বিচারিক আদালতে আসতে অনীহা প্রকাশ করায় তার অনুপস্থিতিতে ১৬ অক্টোবর রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন বিচারক।

এ অবস্থায় ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল মামলার রায় হবে কিনা তা অনেকটা আপিল বিভাগের পরবর্তী আদেশের ওপর নির্ভর করছিল। আজ আপিল বিভাগ খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেওয়ায় ওই রায় ঘোষণায় বাধা কেটে গেছে বলে জানিয়েছেন আইনজীবীরা।৪ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারের একটি কক্ষকে আদালত হিসেবে ঘোষণা করেন। ৫ সেপ্টেম্বর সেখানে আদালত বসে। কারাগারে থাকা খালেদা জিয়া সেদিন আদালতে হাজির হয়ে আদালতকে বলেছিলেন, এ আদালতে ন্যায়বিচার নেই। তিনি অসুস্থ। আদালতে আসবেন না। যতদিন ইচ্ছা আদালত তাকে সাজা দিতে পারেন।

 

আপনার মতামত লিখুন :