শেষ সময়ে বিএনপির আরও তিনজনের প্রার্থিতা বাতিল

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>

উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি মনোনীত ধানের শীষের তিন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট।

পৃথক পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার হাইকোটের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

প্রার্থিতা বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- নাটোর-৪ আসনের আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনের ফারুক কবির এবং নরসিংদী-৩ আসনের মঞ্জুর এলাহী।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

উপজেলা চেয়ারম্যান পদ লাভজনক হওয়ায় এর আগে আপিল বিভাগ একাধিক নেতার প্রার্থিতা বাতিল করেন। যার ধারাবাহিকতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করা রিটের শুনানি শেষে বিএনপির আরও ৩ নেতার প্রার্থিতা বাতিল করেন হাইকোর্ট।

আপনার মতামত লিখুন :