পরিবেশ বিষয়ক সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন প্রধান বিচারপতি
পরিবেশ বিষয়ক সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
সোমবার (২০ মার্চ) এ বিষয়ে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেন।
প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান বলেন, পরিবেশ বিষয়ক সম্মেলনে যোগ দিতে তিনি (প্রধান বিচারপতি) ভারতে যাচ্ছেন।



