রাজশাহীতে জঙ্গি আস্তানা সন্দেহে আটতলা বাড়ি ঘেরাও, আটক ১
|
স্টাফ রিপোর্টার: জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীতে বুধবার দিবাগত রাতে একটি বাড়ি ঘেরাও করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় জঙ্গি সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
রাজশাহীর কাদিরগঞ্জের গ্রেটার রোড এলাকার একটি আটতলা বাড়ির সাত তলায় জঙ্গি রয়েছে বলে খবর পেয়ে বাড়িটি ঘেরাও করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এসময় একটি প্রাইভেট কার, প্রায় বারো লাখ টাকা, দুটি ল্যাপটপসহ কিছু কাগজপত্র জব্দ করে পুলিশ।
তবে পুলিশ ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেনি।
|



