নোয়াখালীতে পিস্তুলসহ যুবক গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি>>>
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কবির হোসেন (২৮) নামে এক ডজন মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার আমান উল্যাপুর ইউনিয়নের দাসের-গো পুল নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে পাওয়া যায় বিদেশি পিস্তুল ও ৩ রাউন্ড গুলি।
গ্রেফতার কবির হোসেন উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েদপুর গ্রামের নুর-নবীর ছেলে কবির হোসেন।
বেগমগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান সাজিদ জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমান উল্যাপুর ইউনিয়ন থেকে কবির হোসেনকে বিদেশি পিস্তুল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একডজন মামলা রয়েছে বলেও তিনি জানান।



