ফেনীর BFC তে কাপলদের জন্য ঘন্টা রেট ৮০০ টাকা !

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১০ পিএম, ০৩ জুলাই ২০১৭

ফেনী প্রতিনিধিঃ>>>

ফেনীর ডাক্তারপাড়া মোড় মদিনা ভবনের রেস্টুরেন্ট বিএফসির তিন তলায় কাপল ছাড়া কাউকে আসতে দেওয়া হয় না। কাপল আসলে ঘন্টায় ৮০০ টাকার বিনিময়ে তাদেরকে বিশেষ পর্দার ব্যবস্থা করে দেওয়া হয়। আজ সোমবার (০৩/০৭/১৭)বিকাল ৪ টায় ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার মোবাইল কোর্ট অভিযানে এভাবেই বেরিয়ে আসে রমরমা অনৈতিক ব্যবসার চিত্র।

 

এ সময় হোটেলের দুই কর্মচারী মামুন ও সাগরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন আজ মোট তিন কাপলের কাছ থেকে মোট ২৪০০ টাকা আদায় করেছেন তারা। রেস্তোরাঁর লাইসেন্স না থাকা এবং ভোক্তা অধিকারবিরোধী কর্মকান্ডের জন্য আদালত বিএফসির মালিক খোরশেদ আলম রাজনকে ৩০,০০০/- টাকা অর্থদন্ড দন্ডিত করেন।

 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, এ রকম অনৈতিক কাজে ও লাইসেন্সবিহীনভাবে হোটেল ও রেস্তোরাঁ ব্যবহারের কোন সুযোগ নেই। এ ধরণের সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :