অবশেষে গ্রেফতার সোনালী ব্যাংকের সাবেক এজিএম
স্টাফ রির্পোটার: অবশেষে গ্রেফতার হলেন আলোচিত হলমার্ক কেলেঙ্কারি মামলায় আত্মগোপনকারী সোনালী ব্যাংকের সাবেক এজিএম মো. কামরুল হোসেন। ১৯টি মামলার এই আসামীকে মঙ্গলবার চাঁদপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সকালে মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারি গ্রাম থেকে তাকে গ্রেপ্তারের পরে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, আজ মঙ্গলবার ভোরে কামরুল ইসলাম তার অন্য ভাইদের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এসময় সোর্সের তথ্যের ভিত্তিতে মতলব দক্ষিণ থানা পুলিশ সোনালী ব্যাংকের সাবেক এই এজিএমের বাড়ি চারপাশ থেকে ঘিরে ফেলে
তবে কামরুল ইসলাম ও তার অন্য ভাইদের চেহারা প্রায় একই রকম হওয়ায় পুলিশ বিব্রত হয়ে পড়ে। চারজনের মধ্যে সন্দেহজনক অন্য একভাইকে আটকের পর কামরুল ইসলাম নিজের পরিচয় দেন। পরে সন্দেহভাজন সেই ভাইকে ছেড়ে দিয়ে পুলিশ কামরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৯টি মামলা রমনা থানায় দায়ের করা হয় এবং এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।



